Thursday, November 15, 2018

ফেসবুক থেকে অায়ের সুযোগ

বর্তমান সময়ে ফেইসবুক চেনে না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। কিন্তু মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই পরিচিত।
সেই যোগাযোগ মাধ্যম দিচ্ছে অায়ের সুযোগ।
ফেসবুক পেজে মানসম্মত ভিডিও পোস্ট করে অর্থ আয় করতে পারবেন ব্যবহারকারী ও সৃজনশীল নির্মাতারা। ০৭ নভেম্বর ২০১৮ বুধবার ফেসবুকের নিজস্ব সাইটে এক ব্লগ পোস্টে আনুষ্ঠানিকভাবে এ সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়। মূলত ফেসবুক পেজ থেকে আয়ের সুযোগ থাকবে।

অায়ের জন্য যা যা প্রয়োজনঃ-
১/ ফেইসবুক পেইজে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে। 
২/পেজে বিগত ৬০ দিনে নূন্যতম তিন মিনিট 
দৈর্ঘ্যের এমন একটি ভিডিও থাকতে হবে, যা কমপক্ষে ৩০ হাজার ভিউ হয়েছে এবং প্রত্যেকে ভিউয়ার অন্তত এক মিনিট সময় নিয়ে ভিডিওটি দেখেছেন। 
এসব শর্ত পূরণ হলেই কেবল ভিডিওটিতে বিজ্ঞাপন বসিয়ে আয় করা যাবে।
বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও নয়টি ভাষায় সুবিধাটি চালু করেছে তারা। ভাষাগুলো হচ্ছে- আরবি, ইংরেজি, ফ্রেন্স, জার্মান, মালয়, পর্তুগিজ, স্প্যানিশ, তাগালগ ও থাই। ফেসবুক জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশ প্রাথমিকভাবে এ সুবিধার আওতায় এসেছে। চলতি বছরের শেষ নাগাদ আরও কয়েকটি দেশে এ সুবিধা চালু হবে।


অারো তথ্য /খবর পেতে লিংকে ক্লিক করে ভিজিট করুনঃ-
WWW.UPCOMINGDESK.BLOGSPOT.COM 
ফেইসবুক পেইজঃ- www.facebook.com/Theinformationdesk.61

No comments:

Post a Comment

Featured Post

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ ২০১৯ এর নতুন নিয়ম

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে ২০১৯ এর জন্য নতুন  নিয়ম ঠিক করেছে বিসিবি  ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ারলিগের জন্য দফায় দফায় ফ্র্যাঞ্চাইজি সাথে অ...