Wednesday, October 31, 2018

বিপিএল ২০১৮ এর সবচেয়ে দামী ১০ ক্রিকেটার

প্লেয়ার ড্রাফটে দল গুছিয়ে নিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দলগুলো।দল ভারী করতে কার্পণ্য না করে বহু মূল্যও খরচ করেছেন। চলুন এক নজরে বিপিএলে সবচেয়ে দামী ১০ ক্রিকেটারের নামঃ-

১) শাহিদ আফ্রিদি- এক কোটি ৭০ লাখ টাকা

 (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

২) এভিন লুইস- এক কোটি ৭০ লাখ টাকা

 (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

৩) থিসারা পেরেরা- এক কোটি ২৫ লাখ টাকা

 (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

৪) লাসিথ মালিঙ্গা- এক কোটি ২৫ লাখ টাকা

 (খুলনা টাইটান্স)

৫) রবি বোপারা- ৮৪ লাখ টাকা

 (রংপুর রাইডার্স)

৬) রাইলি রুশো- ৮৪ লাখ টাকা

 (রংপুর রাইডার্স)

৭) ইয়াসির শাহ- ৭৩ লাখ টাকা

(খুলনা টাইটান্স)

৮) মোহাম্মদ ইরফান- ৭৩ লাখ টাকা

 (সিলেট সিক্সার্স)

৯) বেনি হাওয়েল- ৪২ লাখ টাকা

 (রংপুর রাইডার্স)

১০) ইয়ান বেল- ৪২ লাখ টাকা

 (ঢাকা ডায়নামাইটস)।

এসব দামী প্লেয়ার ছাড়াও টি২০ এর তারকা খেতাব প্রাপ্ত গেইল,এ বি ডি,ওয়ার্নার ও অারো অনেকে,অাশা করা যায় জমজমাট ক্রিকেট লড়াই হবে।
অারো খবর পেতে লিংকে ক্লিক করুন
www.upcomingdesk.blogspot.com
  

Monday, October 29, 2018

বিপিএল ২০১৮ সব দলের পূর্ণাঙ্গ তালিকা

গত ২৮ শে অক্টোবর রোববার  বাংলাদেশ প্রিমিয়ার লীগের(বিপিএল) প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। এতে বিপিএলে অংশগ্রহণকারী ৭ দলই চেষ্টা করেছে শক্তিশালী দল গড়তে। এক নজরে দেখে নেয়া যাক,কোন দল ভেড়ালেন কাকেঃ-
ঢাকা ডাইনামাইটসঃ-

দেশি ক্রিকেটার:-

 সাকিব আল হাসান, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজিব ও নাঈম শেখ।

বিদেশি ক্রিকেটার:-

সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ যাজাই, অ্যান্ড্রু ব্রিচ, ইয়ান বেল।
রংপুর রাইডার্সঃ-

দেশি ক্রিকেটার:-

মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু,ফারদিন হোসেন অনিক।

বিদেশি ক্রিকেটার:-

ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, ওশানে থমাস।

খুলনা টাইটানসঃ-

দেশি ক্রিকেটার:-

মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, জহুরুল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন জুনিয়র, শরিফুল ইসলাম, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম ও মাহিদুল হাসান অংকন।

বিদেশি ক্রিকেটার:-

ডেভিড মালান, আলী খান, কার্লোস ব্রাথওয়েট, জহির খান, শেরফেন রাদারফোর্ড, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ ও ব্রেন্ডন টেইলর।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ-

দেশি ক্রিকেটার:-

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান মিরাজ, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ ও সনজিত সাহা।

বিদেশি ক্রিকেটার:-

শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমাখেইল ও আমের ইয়াসিন।

রাজশাহী কিংসঃ- 

দেশি ক্রিকেটার:-

 মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, সৌম্য সরকার, ফজলে রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব ও কামরুল ইসলাম রাব্বি।

বিদেশি ক্রিকেটার:-

 রায়ান টেন ডেসকাটে,কাইস আহমাদ, ক্রিশ্চিয়ান জনকার, ইসিরু উদানা, লরি ইভান্স, সেকুগু প্রসন্ন ও মোহাম্মদ সামি।
সিলেট সিক্সার্সঃ-

দেশি ক্রিকেটার:-

নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, আল-আমিন সিনিয়র, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাবিল সামাদ, এবাদত হোসেন চৌধুরী, অলক কাপালি, জাবির আলী ও মেহেদি হাসান রানা।

বিদেশি ক্রিকেটার:-

ডেভিড ওয়ার্নার, সোহেল তানভির, সন্দিপ লামিচানে, ফ্যাবিয়ান অ্যালিয়েন, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান
চিটাগং ভাইকিংসঃ- 

দেশি ক্রিকেটার:-

মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ, নাইম হাসান, খালেদ আহমেদ, মোহাম্মদ আশরাফুল, নাঈম হাসান, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান ও সাদমান ইসলাম

বিদেশি ক্রিকেটার:-

লুক রনকি, সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদ, রবার্ট ফ্রিলিঙ্ক, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শনাকা

অারো খবর পেতে লিংকে ক্লিক করুনঃ-www.upcomingdesk.blogspot.com

Wednesday, October 24, 2018

মাঠে ফিরছেন তামিম ইকবাল

এশিয়া কাপে এক হাতে ব্যাট করে বিশ্ব তাক লাগানো তামিম ইকবাল ইনজুরির জন্য খেলা হয়নি সম্পূর্ণ এশিয়াকাপ,খেলতে পারছেন না জিম্বাবুয়ে সিরিজ।
তবে পরের সিরিজ মানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে  ফেরার অাশার বানী শোনা যাচ্ছে।
মাঠে ফেরার প্রসংঙ্গে তামিম জানান হাতে রিহ্যাব ক্যাপ রয়েছে যা রাখতে হবে অারো চার মাস।তাই এখন ব্যাট ধরতে পারছেন না।তবে হালকা প্রেকটিস করছেন।
দেশ সেরা ওপেনারের মাঠে ফেরার ব্যাপারে বিসিবির অন্যতম পরিচালক ও তামিম ইকবালের চাচা অাকরাম খান জানানঃ-"ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ২য় পর্বে (ওয়ানডে) অথবা ৩য় পর্বে(টি২০) তে ফেরার সম্ভাবনা রয়েছে"।প্রসংঙ্গত জিম্বাবুয়ে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের সাথে ২ টেষ্ট,৩ ওয়ানডে ও ৩ টি২০ খেলাবে টিম বাংলাদেশ। 
দেশ সেরা ওপেনার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে এটাই অাশা ক্রিকেট পাগল ভক্তদের।


Monday, October 22, 2018

বাংলাদেশের বিপক্ষে ১টি টেষ্টের বেশি নয়

ভারতীয় ক্রিকেট দলের মিডিয়া পার্টনার ও বর্তমানের অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার স্পোর্টস।বাংলাদেশের মত ছোট দলের সাথে ১ টির বেশি টেষ্ট  না খেলার দাবি জানিয়েছেন তারা।
এ বছরের এপ্রিলে ২০১৮-২০২২ পর্যন্ত ৫ বছরের জন্য স্টার স্পোর্টস  ৬১৩৮.১ কোটি রুপিতে ভারতের সব অান্তর্জাতিক ম্যাচের স্বত্ব ও ডিজিটাল প্লাটফর্ম স্বত্ব কিনে নিয়েছে তারা।
সম্প্রতি ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্য চলমান ৩ ম্যাচ টেষ্ট সিরিজের ২ টি মাত্র ৩ দিনেই জয় তুলে নেয় ভারত ফলে স্টার স্পোর্টস টিঅারপি খুবই কম পাচ্ছে এবং টেষ্টে দর্শক জনপ্রিয়তা কম হওয়ায় তাই তারা এ ধরণের দাবি জানিয়েছে।
তারা অারো বলেন এইসব ছোট্ট দলের সাথে নিয়ম রক্ষার জন্য ১ টি ম্যাচই যথেষ্ট।এই ছোট্ট দলের সারিতে বাংলাদেশ এর নাম ও রয়েছে।
তবে এধরণের দাবি অযৌক্তিক ও ক্রিকেটের জন্য মোটেই ভাল হবে না।

অারো সংবাদ পেতে লিংকে ক্লিক করুনঃ-   Upcomingdesk.blogspot.com

Monday, October 15, 2018

বিশ্বের ১ম ৪ ব্যাক ক্যামরার মোবাইল নিয়ে এলো স্যামসাং

বিশ্বের প্রথম পেছনে চার ক্যামেরা নিয়ে স্মার্টফোন নিয়ে বাজারে স্যামসাং।গ্যালাক্সি এ৯ মডেলের স্মার্টফোনটিতে রয়েছে ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট বিক্সবি, লেনদেন সেবা স্যামসাং পে এবং ফিটনেস ট্র্যাকার স্যামসাং হেলথ।

ফিক্সারঃ-

চার লেন্সের মধ্যে মূল লেন্সটি ২৪ মেগাপিক্সেলের। বাকি তিনটি লেন্সের একটি অটোফোকাস, একটি ২এক্স অপটিক্যাল জুমের টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রা-ওয়াইড লেন্স। ছবি তোলার ক্ষেত্রে গ্রাহক ভিন্ন ভিন্ন লেন্স বাছাই করতে পারবেন।প্রতিটি লেন্সের নির্দিষ্ট কিছু ফিচার রয়েছে।এই ফিচারগুলোর সুবিধা নিতেই পছন্দ মতো লেন্স বদল করতে পারবেন ব্যবহারকারীরা।
এছাড়াও রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর ও ছয় গিগাবাইট র্যাম রয়েছে। ৩৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি আর ১২৮ গিগাবাইট স্টোরেজ থাকছে এতে। এসডি কার্ড দিয়ে স্টোরেজ ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ৬.৩ ইঞ্চি ফুল এইচডি+ পর্দা আর ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রাখা হয়েছে ডিভাইসটিতে।

কালারঃ-

ব্ল্যাক, লেমোনেড ব্লু এবং বাবলগাম পিঙ্ক এই তিন রঙে বাজারে আসবে।

 
অারো খবরের জন্য 
www.upcomingdesk.blogspot.com (লিংকে ক্লিক করুন। 

Friday, October 12, 2018

মন ভাঙ্গলো মাশরাফি ভক্তদের || ১৪ বছরের অভিজ্ঞতার বিবেচনায় নতুন চমক বিসিবির

টেষ্ট ও টি২০-র নিয়মিত অধিনায়ক সাকিব অাল হাসান অসুস্থ এই সময় দায়িত্ব দেয়া হতে পারে ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে,এমন একটি খবর ভাসছিল বিভিন্ন মাধ্যমে।তবে বিসিবির প্রধান নাজমুল হাসান সেই খরবকে উড়িয়ে দিয়ে সাফ জানালেন সাকিবের পরিবর্তে অধিনায়ক মাহমুদুল্লাহ।

অপর দিকে নতুন চমকের অপেক্ষায় ছিল বাংলার ক্রিকেট প্রেমীরা,তামিম-সাকিবের অনুপস্থিত বেশ টের পাবে দল।তার কিছুটা সামাল দেয়ার চেষ্টায় ছিল বিসিবি।তার অবসান ঘটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যর দলে চমক হিসেবে অাছেন ফজলে রাব্বি।১৪ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ।তিনি মূলত একজন টপ অর্ডার ব্যাটসম্যান সাথে বাঁ-হাতে বেশ ভাল বোলিং দক্ষতা রয়েছে।

একনজরে জিম্বাবুয়ের বিপক্ষে  বাংলাদেশ দলঃ- 

মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক),
লিটন দাস,ইমরুল কায়েস,নাজমুল হোসেইন শান্ত,মুশফিকুর রহিম,মোহাম্মদ মিঠুন,মাহমুদুল্লাহ রিয়াদ,অারিফুল হক,মেহেদী হাসান মিরাজ,
মুস্তাফিজুর রহমান,নাজমুল হাসান অপু,রুবেল হোসেন,অাবু হায়দার রনি,সাইফউদ্দিন ও ফজলে রাব্বি

অারো সংবাদ পেতেঃ-এইখানে ক্লিক করুন
অামাদের ফেইসবুক পেইজঃ-www.facebook.com/Theinformationdesk.61  

Thursday, October 11, 2018

ডাচ বাংলা ব্যাংকে নিয়োগ

বাংলাদেশর অন্যতম সুপরিচিত ব্যাংক ডাচ বাংলা ২ টি পদে কিছু সংখ্যক জনবল নিয়োগের করবেন।
তথ্য সমূহঃ-

১.পদের নামঃ-

এডিসি ম্যানেজার

যোগ্যতাঃ-

স্নাতকোত্তর পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স অনূর্ধ্ব-৩৫ বছর। সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনঃ-১৭ হাজার থেকে ১৯ হাজার টাকা

২.পদের নামঃ-

এডিসি সিনিয়র এক্সিকিউটিভ

যোগ্যতাঃ-

স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স অনূর্ধ্ব-৩৩ বছর। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনঃ-১৫ হাজার ২৫০ থেকে ১৭ হাজার ২৫০ টাকা।

আবেদনের নিয়মঃ-

আগ্রহী প্রার্থীরা ডাচ্-বাংলা ব্যাংকের ওয়েবসাইট (https://app.dutchbanglabank.com/Online_Job/) অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা

আগামী ৩১ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

অন্যান্য খবরের জন্যঃ-এই খানে ক্লিক করুন

Wednesday, October 10, 2018

মাশরাফির অধীনে খেলবে এবি ডি ভিলিয়ার্স

টি২০ জগতের বিশেষ কিছু তারকা রয়েছেন তাদের মধ্যে এবি ডি ভিলিয়ার্স অন্যতম।অাই পি এল,বিগ ব্যাশের মত বড় বড় অাসরে তার সুখ্যাতি সবার জানা।
সেই এবি ডি এবার খেলবেন রংপুুরের হয়ে।
অাগামী বছরের ৫ জানুয়ারী শুরু হওয়ার কথা রয়েছে বিপিএলের।২০১৮-২০১৯ বিপিএলের এই অাসরের জন্য যুক্তি সই করেছেন সাউথ আফ্রিকার সাবেক এই তারকা।
এছাড়াও রংপুর মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক),
মিঠুন অালি,নাজমুল হাসান অপু,ইংলিশ ওপেনার
অালেক্স হেলস ও ক্যারিবীয়ান দানব ক্রিস গেইলের সাথে চুক্তি সম্পন্ন করেছে রংপুর রাইডার্স।
হেলস-গেইলের ওপেনিংয়ের পর নামবেন এবি ডি বোঝাই যাচ্ছে বেশ কঠিন হবে রংপুরের বিরুদ্ধে খেলাটা।

অাগামী ২৫ শে অক্টোবর বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  


  

অাসছে বিপিএল-এর সাত অাইকন

বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটের অাসর বিপিএল,তাই মাতামাতি ও খানিকটা বেশি।সবকিছু ঠিক থাকলে অাসছে জানুয়ারীতে অনুষ্ঠিত হবে বিপিএল।তাই দল গোছাতে ব্যাস্ত দলগুলো।ইতমধ্যে ঠিক করেছে তাদের অাইকন প্লেয়ার।অনেক জল্পনা-কল্পনার অবসান করে রয়েই গেল চিটাগাং ভাইকিং ও থাকছে। এই অাসরে অাইকন কারা চলুন জেনে নেয়া যাকঃ-
১. ঢাকা ডাইনামাইটস
--সাকিব অাল হাসান।
২. খুলনা টাইটানস
-- মাহমুদুল্লাহ রিয়াদ।
৩. কুমিল্লা ভিক্টোরিয়ান
-- তামিম ইকবাল।
৪. রাজশাহী রাজশাহী
-- মুস্তাফিজুর রহমান।
৫.রংপুর রাইডার্স
--মাশরাফি বিন মর্তুজা।
৬. চিটাগং ভাইকিং
--মুশফিকুর রহিম ।
৭. সিলেট সিক্সার্স
--লিটন দাস।
For more update visit:-www.upcomingdesk.blogspot.com

Follows us on facebook:-www.facebook.com/Theinformationdesk.61   

Thursday, October 4, 2018

বিশ্বের সেরা ১০ স্মার্ট ক্রিকেটারের তালিকায় মাশরাফি

ক্রিকেট খেলা খুবই সুপরিচিত,সেই সাথে খেলোয়াড়েরা।তবে খেলার পাশাপাশি খেলার তারকারা মিড়িয়া জগতেও বেশ সরব।লুক,স্মার্টনেস,
পার্সোনালিটি তাদের মিড়িয়া জগতে সরব হতে ভূমিকা রেখেছে।এই সব বিবেচনায় একটি জরিপে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্য থেকে বিশ্বের সেরা ১০ জন স্মার্ট ক্রিকেটার নির্বাচন করেছেন।তাতে শীর্ষে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সেই লিষ্টে অারো যারা রয়েছেনঃ-
১/ মাশরাফি বিন মর্তুজা
২/ অ্যালিস্টার কুক
৩/ বিরাট কহোলি
৪/ অ্যাডাম গিলক্রিস্ট
৫/ শহীদ অাফ্রিদি
৬/ রাহুল দ্রাবিড়
৭/ এবি ডিভেলিয়ার্স
৮/  মাইকেল ক্লার্ক
৯/ কেভিন পিটারসন
১০/ব্রেট লি


www.facebook.com/Theinformationdesk.61
www.upcomingdesk.blogspot.com(for more news)

মত পালটেছে চিটাগং ভাইকিংস সাথে রয়েছে চমক

গত ৩০সেপ্টেম্বর ছিলো গত মৌসুম থেকে ধরে রাখা খেলোয়াড়দের নাম জমা দেয়ার শেষ দিন। কিন্তু শেষ তারিখেও নিজেদের এই তালিকা জমা দেয়নি চিটাগাং ভাইকিংস।তারপরে বিপিএল গভার্নিং কমেটি থেকে মেইল করা হয় ভাইকিংসকে।  
অাজ চিটাগং ভাইকিসের পক্ষ থেকে না খেলার বিষয়টি অস্বীকার করেন।এবং বিপিএলে খেলবেন বলে নিশ্চিত করেছেন সেই সাথে চমকও দিয়েছেন।
অাইকন প্লেয়ার হিসেবে জাতীয় ক্রিকেট দলে অন্যতম ভরসা মুশফিকুর রহিমের নাম ঘোষণা করেন।    




www.facebook.com/Theinformationdesk.61

Wednesday, October 3, 2018

চরম সংকটে মাশরাফি

অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ঐ ম্যাচে শেয়েব মালিকের দূর্দান্ত এক ক্যাচ তালু বন্দী করেন মাশরাফি,পেয়েছেন অনেকে প্রশংসা কিন্তু সেই অসাধারন ক্যাচটি তালু বন্দীকরতে গিয়ে চোট পেয়েছিলেন হাতে,দেশে ফিরে করানো এক্সরেতে দেখলেন হাতের কনিষ্ঠ অাঙ্গুলটি ভেঙে গেছে।চিকিৎসক জানান ঠিক হতে দুই সপ্তাহ সময় লাগতে পারে।কিন্তু অারো সংকটের উদ্ভব ঘটেছে পায়ে টিউমারের মত কিছু ধরা পড়েছে এখনো নিশ্চিত নয়।
যদিও ফাইনালে ভারতের সাথে ঐ ম্যাচে মাশরাফির ইনজুরিতে বল লেগেছিল।
অাগামী ১০ দিনের মধ্য ফোলা না কমলে সময় উপযোগী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা।
 
For more update:-Click here

Tuesday, October 2, 2018

পাঁচ পান্ডবহীন পাঁচ বল

বাংলাদেশ জাতীয় ক্রিকেটের বর্তমান স্তম্ভ মাশরাফি,তামিম,সাকিব,মুশফিক,মাহমুদুল্লাহ যাদের ছাড়া জাতীয় দল অপূর্ণ ।অার তাদের সুবাদে বাংলাদেশ অাজ অানেকটা পরিণত।তাদের ছাড়া বাংলাদেশ টীম কল্পনা করা কঠিন।
কিন্তু সম্প্রতিতাদের ছাড়াই এশিয়াকাপে পাঁচ বল খেলেছে বাংলাদেশ দল।আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালেই ঘটেছে এমন ঘটনা।তামিম ইকবাল আগে থেকেই নেই। বাংলাদেশ যখন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় তখন সাকিব আল হাসান দুবাইয়ে দেশের বিমান ধরতে ব্যস্ত।খেলছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
বারবার পিঠে টান লাগায় কিপিং করতে কষ্ট হচ্ছিল তার। শেষ পর্যন্ত নিজের সঙ্গে আর লড়াই করতে পারেননি। ১৫তম ওভারে লিটনের হাতে গ্লাভস দিয়ে উঠে যান মাঠ থেকে। মুশফিকের পরিবর্তে ফিল্ডিংয়ে নামেন নাজমুল ইসলাম।
১৮তম ওভার শেষে মুশফিকের পথ অনুসরণ করেন মাহমুদউল্লাহ। ফিল্ডিংয়ে নামেন আরিফুল ইসলাম।
রুবেলের করা ২১তম ওভারের প্রথম বলে মাশরাফি ঝাঁপিয়ে শোয়েব মালিকের ক্যাচ ধরেন। বাঁহাতে ক্যাচ ধরেছেন ভালোভাবেই। তবে শরীরের ব্যালেন্স ঠিকমতো রাখতে পারেনি। ডানহাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন মাশরাফি। তার পরিবর্তে ফিল্ডিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত।পরের পাঁচ বল বাংলাদেশ খেলল মাশরাফি, মাহমুদউল্লাহ ও মুশফিককে ছাড়া।
ব্যাটিং বোলিংয়ে ভরসা তামিম,মুশফিক,সাকিব,
মাশরাফি ও মাহমুদুল্লা কিন্তু তাদের ও বয়স হচ্ছে,মাশরাফি তো খেলেছেন তার শেষ এশিয়াকাপ।এভাবেই একে একে চলে যাবে সবাই..

Follow our facebook page & Join our Group

Monday, October 1, 2018

৬ দলে হবে বিপিএল,থাকবেনা চিটাগং ভাইকিংস

৬ দলে হবে বিপিএল,থাকবেনা চিটাগং ভাইকিংস 

গত ৩০সেপ্টেম্বর ছিলো গত মৌসুম থেকে ধরে রাখা খেলোয়াড়দের নাম জমা দেয়ার শেষ দিন। কিন্তু শেষ তারিখেও নিজেদের এই তালিকা জমা দেয়নি চিটাগাং ভাইকিংস কর্তৃপক্ষ। এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে খোঁজ নেয়া হলে বন্দর নগরীর দলটি জানিয়েছে তারা বিপিএলের আসন্ন মৌসুমে খেলতে পারবে না। এ খবরটি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।তাই এইবার ৬ দল অংশ নেয়ার সম্ভবনায় বেশি।
এদিকে ২০১৯ সালের জানুয়ারিতে প্রাথমিকভাবে ৫ জানুয়ারি শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত জানুয়ারির প্রথম সপ্তাহে বিপিএল শুরু করা যাবে কি-না তা নিয়ে সংশয়-সন্দেহ রয়েই গেছে। এর সাথে যোগ হয়েছে অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের সময়সূচির সংঘর্ষ।
তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল একটি বিদেশী সংবাদমাধ্যমকে জানান তিনি ইতিমধ্যেই ডিবিএল গ্রুপকে এবারের মতো আয়োজনের অনুরোধ করেছেন। তবে গ্রুপের চেয়ারম্যান বিদেশে থাকায় কথাবার্তা চূড়ান্ত হয়নি।


মাশরাফির বায়োপিক ‌মিলছে না অনুমতি

মাশরাফির বায়োপিক মিলছেনা অনুমতি!

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ও সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।তার অবাদান বাংলাদেশ ক্রিকেটে সকলের জানা।এই অসাধারণ ব্যক্তির জীবন কাহিনী নিয়ে জাজ মাল্টিমিডিয়া তৈরী করতে চায় ছবি।কিন্তু অনুমতি দিতে নারাজ ক্যাপ্টেন ম্যাশ।তিনি চান না এখনই তার জীবন কাহিনী পর্দায় অাসুক।
গত দু'বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাজ মাল্টিমিডিয়া।জাজ মাল্টিমিডিয়া চান মাশরাফির বায়োপিক থেকে ভবিষ্যৎ ক্রিকেটের তারকার শিখতে পারে এবং তার মত দেশের জন্য নিবেদিত প্রাণ হতে পারে।
জাজ মাল্টিমিডিয়া বায়োপিকের জন্য নায়ক অনেকটা নির্ধারণ করে রেখেছেন।জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার অাব্দুল অাজিজ বলেন মাশরাফি ভাইয়ের চরিত্রের জন্য ক্রিকেট বোঝে এমন কাউকেই আমরা নির্বাচন করবো। সে হিসেবে নায়ক রোশানকেই এগিয়ে রাখতে চান তিনি। কারণ রোশান নিজেও এক সময় প্রথম বিভাগ ক্রিকেট খেলত।তিনি অারো জানান এশিয়াকাপের ছুটি শেষে মাশরাফির সাথে অালোচনা করবেন। 
Follow our Facebook page & Join group

Featured Post

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ ২০১৯ এর নতুন নিয়ম

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে ২০১৯ এর জন্য নতুন  নিয়ম ঠিক করেছে বিসিবি  ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ারলিগের জন্য দফায় দফায় ফ্র্যাঞ্চাইজি সাথে অ...