Sunday, November 18, 2018

চাইলে কিনতে পারেন টাকা কেজি দরে!

শুনতে অদ্ভুত কথাটি অাসলে বাস্তব । আমারা জানি টাকার বেশিরভাগ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। তাছাড়া অামাদের দেশে কিছু মাধ্যম রয়েছে যেমন বিকাশ, ব্যাংক রিলেটেড কিছু মাধ্যম। সেগুলোও অনেকটা ব্যাংকের মতোই। তবে হাটে-বাজারে টাকা বিক্রি হয়- এমন কথা হয়তো আগে কখনও আমরা শুনিনি। তবে এবার জানা গেলো অদ্ভুত সেই টাকার বাজারের তথ্য ।

এমনই এক বিচিত্র বাজারের সন্ধান পাওয়া গেছে। আফ্রিকার সোমালিয়ার সোমালিল্যান্ডে নাকি বিক্রি হচ্ছে টাকা। তবে সেই টাকা জাল কিংবা নকল নয়, একেবারে আসল টাকা। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। খোলা রাস্তায় দিন-দুপুরে সেখানকার মানুষ কেনা-বেচা করে নিয়ে যায় বান্ডেল বান্ডেল টাকার নোট।
এমন অদ্ভুত বাজার গড়ে ওঠার পেছনে সোমালিল্যান্ডের আর্থিক কাঠামো সহায়ক বলে মনে করা হয়। এই টাকাকে বলা হয় ‘শিলিং’। দেশটিতে শিলিংয়ের দাম ব্যাপকভাবে কমে যাওয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
সেখানে ১ ডলারে ১০ হাজারের মত শিলিং পাওয়া যায়। অার প্রায় ১০ ডলার খরচে ৫০ কেজি  শিলিং নোট পাওয়া যায়।
মূলত শিলিংয়ের অর্থের এমন মূল্যহীনতার কারণেই সোমালিল্যান্ডের টাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে। যে কারণে সন্ত্রাসী-ছিনতাইকারী বা চোর-ডাকাতও এই শিলিং চুরি করতে আগ্রহ হারিয়ে ফেলেছে। আর তাই রাস্তার পাশে পথের ওপর ফেলে রেখে আলু-পটলের মতো টাকা কেনা-বেচায় কোনো অসুবিধাই হচ্ছে না সেখানকার নাগরিকদের!





No comments:

Post a Comment

Featured Post

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ ২০১৯ এর নতুন নিয়ম

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে ২০১৯ এর জন্য নতুন  নিয়ম ঠিক করেছে বিসিবি  ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ারলিগের জন্য দফায় দফায় ফ্র্যাঞ্চাইজি সাথে অ...