Wednesday, February 27, 2019

শোক প্রকাশে ছবি বিভ্রান্তি

সম্প্রতি পুরান ঢাকায় মর্মান্তিক ভয়াবহ অগ্নিকান্ড দেখেছে বিশ্ব।সেই শোকে মর্মাহত হয়েছে সবাই।যার যার অবস্থান থেকে জানিয়েছে শোক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাতে একটি ছবি মানুষ বেশি শেয়ার করেছে।তা হল মা ও একটি বাচ্চা ছবি,তবে বাস্তবে ছবিটি চকবাজারের সেই অগ্নিকান্ডের নয়।    
মূলত ছবিটি তুলেছেন চিত্রশিল্পী শেহজাদ নুরানী। ছবিটি কসমস জার্নালসহ আরো কয়েকটি জার্নালে প্রকাশিত হয়।কসমস জার্নাল ২০১১ সালের ২২ জুলাই ‘চিলড্রেন অফ দ্য ব্লাক ডাস্ট, চাইল্ড লেবার ইন বাংলাদেশ’ শিরোনামে ছবিটি প্রকাশ করে। এই ছবিসহ আরো কিছু ছবি প্রকাশ করেছে কসমস।ক
সমস বলেছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় এবং এর আশেপাশে গড়ে উঠেছে অনেক কারখানা এবং ওয়ার্কশপ। এসব জায়গায় হাজার হাজার নারী ও শিশু কাজ করেন।
নারী এবং শিশুরা দিনভর এসব জায়গায় পুরনো ব্যাটারি থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে থাকেন। পরবর্তীতে এগুলো কারখানায় পাঠানো হয় পুনরায় ব্যবহার উপযোগী করে তৈরি করার জন্য।
যখন ব্যবহৃত ব্যাটারি ভাঙা হয় তখন যেসব শিশু শ্রমিক এগুলো ভাঙে বা শ্রমজীবি মায়ের সাথে এসে খেলাধুলা করে তখন অসংখ্য কার্বনযুক্ত ধুলা তাদের শ্বাসনালী দিয়ে প্রবেশ করে। তাদের মুখমন্ডলসহ পুরো শরীর মেখে যায় কালো কার্বনে।
এসব কাজের জন্য তারা পর্যাপ্ত টাকায় পায় না বলে কসমস উল্লেখ করেছে। এক ডলার আয় করতে হলে শিশু শ্রমিকদের চার থেকে পাঁচদিন কাজ করতে হয়।
কসমসের পাশাপাশি ম্যাগাজিন ডট জেএইএসপিএইসএবং পিন্টারেস্ট ডট কম কালি মাখা মা ও শিশুর ছবিটি প্রকাশ করে। 


Sunday, February 10, 2019

মোবাইল চার্জে দিয়ে গান শুনতে শুনতে যুবকের মৃত্যু

মোবাইল চার্জে রেখে গান শুনতে শুনতে ঘুমানো 

অনেকের অভ্যাস। কিন্তু অনেক সময় এটাই যে

বিপদের কারণ হতে পারে অনেকে হয়তো তা জানেন 

না। ঠিক সেরকম থাইল্যান্ডের ২৪ বছর বয়সী এক

যুবক ফোন চার্জে দিয়ে ইয়ার ফোনে গান শুনতে শুনতে

ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু ঘুম থেকে আর ওঠেনি ।




ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে 

জানানো হয়েছে, গত রোববার এমন মর্মান্তিক ঘটনাটি

ঘটেছে থাইল্যান্ডের সংবুরি প্রদেশে। ওই যুবকের নাম

ক্রিতিসাদা সুপল। ধারণা করা হচ্ছে, চার্জারের মাধ্যমে

বিদ্যুৎস্পষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে।


ডেইলি মেইলের প্রতিবেদনে অনুযায়ী, স্থানীয় একটি 

কারখানার কর্মচারী সুপল রাতে গান শুনতে শুনতে 

ঘুমিয়ে পড়েছিলেন। পরদিন সকালে বিছানা থেকে তার

মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার কানে ছিল 

হেডফোন এবং মোবাইল ফোনটিও চার্জে দেয়া 

অবস্থায় পাওয়া যায়। 


স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর 

পেয়ে তারা বিছানা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার 

করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের 

মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া তার ব্যবহৃত হেডফোন

মোবাইল ও চার্জার পরীক্ষা করা হচ্ছে বলেও 

জানিয়েছেন তারা।

Friday, February 8, 2019

এবার আইপিএল হবে বাংলাদেশে

আইসিসির বর্তমান সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর বিপিএলের ফাইনাল দেখতে এখন বাংলাদেশে।ক্রিকেটপাড়ায় আলোচনা চলছে, মনোহর কী শুধু ফাইনাল দেখতেই বাংলাদেশ আসছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে?
এসব আলোচনার মধ্যে ভিন্ন তথ্য সামনে এসেছে,বিপিএলের ফাইনাল পাশাপাশি আগামী আইপিএল বাংলাদেশে আয়োজন করার আলোচনা করতে আসছেন মনোহর!
চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে ভারতের ১৭তম লোকসভা নির্বাচন। আগামী আইপিএলও অনুষ্ঠিত হওয়ার কথা ওই একই সময়ে। ফলে নির্বাচনকালীন সহিংসতার কথা চিন্তা করে বাংলাদেশে ১৪টি ম্যাচ আয়োজন করতে চায় আইপিএল কর্তৃপক্ষ। মনোহর এই বিষয়টি নিয়ে কথা বলতেই নাকি বাংলাদেশ আসছেন। মনোহর বাংলাদেশ সফরে সঙ্গে করে নিয়ে আসছেন বিসিসিআইর উর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ কিউরেটরদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে বিষয়টি। সূত্রটির দাবি, বিসিসিআইয়ের পক্ষ থেকে বাংলাদেশকে ১৪টি আইপিএল ম্যাচের অায়জনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিবি নাকি রাজিও হয়েছে। এবার আলোচনা ফলপ্রসু করতেই এসেছেন মনোহরসহ অন্যরা।
গত ৬ ফেব্রুয়ারি ঢাকার পৌঁছেন মনোহরেরা।বিসিবির সাথে বৈঠকের কথা রয়েছে।তিনি ৮ তারিখ বিপিএলের ফাইনালে উপস্থিত থাকবেন। পাশাপাশি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শন করবেন তিনি।
মূলত, লোকসভা নির্বাচনের কারণে এর আগেও ভারতের বাইরে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। ২০০৯ সালে আইপিএলের পুরো আসর অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।


Featured Post

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ ২০১৯ এর নতুন নিয়ম

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে ২০১৯ এর জন্য নতুন  নিয়ম ঠিক করেছে বিসিবি  ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ারলিগের জন্য দফায় দফায় ফ্র্যাঞ্চাইজি সাথে অ...