Tuesday, October 2, 2018

পাঁচ পান্ডবহীন পাঁচ বল

বাংলাদেশ জাতীয় ক্রিকেটের বর্তমান স্তম্ভ মাশরাফি,তামিম,সাকিব,মুশফিক,মাহমুদুল্লাহ যাদের ছাড়া জাতীয় দল অপূর্ণ ।অার তাদের সুবাদে বাংলাদেশ অাজ অানেকটা পরিণত।তাদের ছাড়া বাংলাদেশ টীম কল্পনা করা কঠিন।
কিন্তু সম্প্রতিতাদের ছাড়াই এশিয়াকাপে পাঁচ বল খেলেছে বাংলাদেশ দল।আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালেই ঘটেছে এমন ঘটনা।তামিম ইকবাল আগে থেকেই নেই। বাংলাদেশ যখন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় তখন সাকিব আল হাসান দুবাইয়ে দেশের বিমান ধরতে ব্যস্ত।খেলছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
বারবার পিঠে টান লাগায় কিপিং করতে কষ্ট হচ্ছিল তার। শেষ পর্যন্ত নিজের সঙ্গে আর লড়াই করতে পারেননি। ১৫তম ওভারে লিটনের হাতে গ্লাভস দিয়ে উঠে যান মাঠ থেকে। মুশফিকের পরিবর্তে ফিল্ডিংয়ে নামেন নাজমুল ইসলাম।
১৮তম ওভার শেষে মুশফিকের পথ অনুসরণ করেন মাহমুদউল্লাহ। ফিল্ডিংয়ে নামেন আরিফুল ইসলাম।
রুবেলের করা ২১তম ওভারের প্রথম বলে মাশরাফি ঝাঁপিয়ে শোয়েব মালিকের ক্যাচ ধরেন। বাঁহাতে ক্যাচ ধরেছেন ভালোভাবেই। তবে শরীরের ব্যালেন্স ঠিকমতো রাখতে পারেনি। ডানহাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন মাশরাফি। তার পরিবর্তে ফিল্ডিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত।পরের পাঁচ বল বাংলাদেশ খেলল মাশরাফি, মাহমুদউল্লাহ ও মুশফিককে ছাড়া।
ব্যাটিং বোলিংয়ে ভরসা তামিম,মুশফিক,সাকিব,
মাশরাফি ও মাহমুদুল্লা কিন্তু তাদের ও বয়স হচ্ছে,মাশরাফি তো খেলেছেন তার শেষ এশিয়াকাপ।এভাবেই একে একে চলে যাবে সবাই..

Follow our facebook page & Join our Group

No comments:

Post a Comment

Featured Post

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ ২০১৯ এর নতুন নিয়ম

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে ২০১৯ এর জন্য নতুন  নিয়ম ঠিক করেছে বিসিবি  ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ারলিগের জন্য দফায় দফায় ফ্র্যাঞ্চাইজি সাথে অ...