৬ দলে হবে বিপিএল,থাকবেনা চিটাগং ভাইকিংস
গত ৩০সেপ্টেম্বর ছিলো গত মৌসুম থেকে ধরে রাখা খেলোয়াড়দের নাম জমা দেয়ার শেষ দিন। কিন্তু শেষ তারিখেও নিজেদের এই তালিকা জমা দেয়নি চিটাগাং ভাইকিংস কর্তৃপক্ষ। এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে খোঁজ নেয়া হলে বন্দর নগরীর দলটি জানিয়েছে তারা বিপিএলের আসন্ন মৌসুমে খেলতে পারবে না। এ খবরটি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।তাই এইবার ৬ দল অংশ নেয়ার সম্ভবনায় বেশি।
এদিকে ২০১৯ সালের জানুয়ারিতে প্রাথমিকভাবে ৫ জানুয়ারি শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত জানুয়ারির প্রথম সপ্তাহে বিপিএল শুরু করা যাবে কি-না তা নিয়ে সংশয়-সন্দেহ রয়েই গেছে। এর সাথে যোগ হয়েছে অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের সময়সূচির সংঘর্ষ।
তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল একটি বিদেশী সংবাদমাধ্যমকে জানান তিনি ইতিমধ্যেই ডিবিএল গ্রুপকে এবারের মতো আয়োজনের অনুরোধ করেছেন। তবে গ্রুপের চেয়ারম্যান বিদেশে থাকায় কথাবার্তা চূড়ান্ত হয়নি।


No comments:
Post a Comment