Monday, October 1, 2018

মাশরাফির বায়োপিক ‌মিলছে না অনুমতি

মাশরাফির বায়োপিক মিলছেনা অনুমতি!

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ও সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।তার অবাদান বাংলাদেশ ক্রিকেটে সকলের জানা।এই অসাধারণ ব্যক্তির জীবন কাহিনী নিয়ে জাজ মাল্টিমিডিয়া তৈরী করতে চায় ছবি।কিন্তু অনুমতি দিতে নারাজ ক্যাপ্টেন ম্যাশ।তিনি চান না এখনই তার জীবন কাহিনী পর্দায় অাসুক।
গত দু'বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাজ মাল্টিমিডিয়া।জাজ মাল্টিমিডিয়া চান মাশরাফির বায়োপিক থেকে ভবিষ্যৎ ক্রিকেটের তারকার শিখতে পারে এবং তার মত দেশের জন্য নিবেদিত প্রাণ হতে পারে।
জাজ মাল্টিমিডিয়া বায়োপিকের জন্য নায়ক অনেকটা নির্ধারণ করে রেখেছেন।জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার অাব্দুল অাজিজ বলেন মাশরাফি ভাইয়ের চরিত্রের জন্য ক্রিকেট বোঝে এমন কাউকেই আমরা নির্বাচন করবো। সে হিসেবে নায়ক রোশানকেই এগিয়ে রাখতে চান তিনি। কারণ রোশান নিজেও এক সময় প্রথম বিভাগ ক্রিকেট খেলত।তিনি অারো জানান এশিয়াকাপের ছুটি শেষে মাশরাফির সাথে অালোচনা করবেন। 
Follow our Facebook page & Join group

No comments:

Post a Comment

Featured Post

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ ২০১৯ এর নতুন নিয়ম

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে ২০১৯ এর জন্য নতুন  নিয়ম ঠিক করেছে বিসিবি  ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ারলিগের জন্য দফায় দফায় ফ্র্যাঞ্চাইজি সাথে অ...