১ জোড়া জুতো ১৪২ কোটি টাকা
কাল্পনিক বা মনগড়া কোন কথা নয়,বাস্তবেই রয়েছে এমন জুতো যার মূল্য বাংলাদেশী টাকায় ১৪২ কোটি।
এমনই এক জুতো যৌথভাবে তৈরি করেছে জাদা দুবাই ও প্যাসন জুয়েলার্স নামে দুবাইয়ের দু'টি প্রতিষ্ঠান।নয় মাসের কঠোর পরিশ্রমের পর বাজারে এনেছে এই জুতো।
গতকাল ২৬শে সেপ্টেম্বর (বুধবার) সাত তারকা হোটেল র্বুজ অাল অারবে এই জুতোর মোড়ক উন্মোচন করা হয়।এই জুতোর নাম দেওয়া হয়েছে "দ্য প্যাসন ডায়মন্ড সু"।
এই জুতোয় ব্যবহার করা হয়েছে হীরা ও খাঁটি সোনা। এ ছাড়া জুতোয় ব্যবহার করা হয়েছে শত শত টুকরা হীরা। এরমধ্যে ১৫ ক্যারেটের দুটি বড় হীরাখণ্ড ও রয়েছে।কোম্পানিএই জুতোর মূল র্নিধারণ করেছে ১৭ মিলিয়ন মার্কিন ডলার(১৪২কোটি টাকা)।
এই জুতো জোড়া বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী জুতো।এর আগে বিশ্বের সবচেয়ে জুতো তৈরির রেকর্ড ছিল ডেবি উইংহামের হাই হিলের, যার মূল্য ছিল ১৫ দশমিক ১ মিলিয়ন ডলার।

No comments:
Post a Comment